ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬

Motobad news

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য পাকিস্তানের উপহার

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য পাকিস্তানের উপহার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাক উপহার হিসেবে আম পাঠিয়েছে পাকিস্তান। গতকাল সোমবার (০২ আগস্ট) ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে পোস্টে পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, গত বছরের মতো এবারও ইমরান খান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে পাকিস্তানি আম পাঠিয়েছে।

গতকাল সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও আম উপহার হিসেবে গুলশানের বাসভবন ফিরোজায় উপহারের আমের ঝুড়ি পাঠিয়েছে বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন বলে জানা গেছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান‌কে শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কে‌জি হা‌ড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন