ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬

Motobad news

জয়ের নেতৃত্বের অপেক্ষায় আগামীর বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

জয়ের নেতৃত্বের অপেক্ষায় আগামীর বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী
জয়ের নেতৃত্বের অপেক্ষায় আগামীর বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান- এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার পথে মাননীয় প্রধানমন্ত্রীকে সর্বতোভাবে সহযোগিতা করছেন সজীব ওয়াজেদ জয়।

প্রযুক্তিকে পাথেয় করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি তরুণদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি কোটি কোটি তরুণের স্বপ্ন সারথী, ডিজিটাল বাংলাদেশ গড়ার নেপথ্যের কারিগর। আগামীর বাংলাদেশ তার নেতৃত্বের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছে।

মঙ্গলবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভার বক্তৃতায় মুরাদ হাসান এ কথা বলেন।

জোট আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের্ সভাপতি শিল্পী রফিকুল ইসলাম। ‍এছাড়াও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, অভিনেত্রী তারিন প্রমুখ অংশ নেন ‍আলোচনায়।

এসময় প্রতিমন্ত্রী মুরাদ হাসান ‍আরও বলেন, ‘জয়ের নেতৃত্ব আমাদের রাজনীতিতে যেমন ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে, তেমনি জনগণের মধ্যে ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার সঞ্চার করেছে।’

তিনি বলেন, তথ্য-প্রযুক্তির বিপ্লবের মাধ্যমে কর্মসংস্থান, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশের অগ্রগতির ভিত রচনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জাতির জনক বঙ্গবন্ধুর এই দৌহিত্র। তার চিন্তা ও কর্মধারা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে, যা বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন