দেশে করোনায় মৃত্যু ১৯ হাজার ছাড়াল

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৬ জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৮০ জনের। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জনে।
আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ।
এর আগে গতকাল শুক্রবার করোনায় ১৬৬ জনের মৃত্যু হয়। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৬ হাজার ৩৬৪ জন।
এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন