ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

সাবেক মন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম ‍আর নেই

সাবেক মন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম ‍আর নেই
সাবেক মন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সাবেক প্রতিমন্ত্রী লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র সাবেক মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

‍এর ‍আগে শনিবার (২৪ জুলাই) সকাল ৭টার দিকে বসুন্ধরার বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত এভাকেয়ায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপিকা জাহানারা বেগম যুব মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন।

জাহানারা বেগম রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। ১৭ বছর বয়সে ইডেন কলেজে ছাত্র রাজনীতিতে যুক্ত হন। ১৯৫৯ সালে তিনি তৎকালীন ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যাপিকা ছিলেন। দুবার সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন।

জাহানারা বেগম পঞ্চম জাতীয় সংসদে মহিলা আসন-২২ এর সদস্য ছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যানও ছিলেন তিনি।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ