সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার প্রতিষ্ঠাতা ও জাতীয় দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বাদ আছর বরিশাল নগরীর সাগরদী বাজার জামে মসজিদে পারিবারিকভাবে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে মরহুমের পরিবারের সদস্যরা তাঁর রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেন। আগামীকাল ১ নভেম্বর রোববার বাদ যোহর তাঁর পৈতৃক ভিটায় পারিবারিকভাবে আরও একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জিএম ফারুক লিটু ২০২৪ সালের ৩১ অক্টোবর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সাংবাদিকতা জীবনে তিনি ছিলেন হাস্যোজ্জ্বল, সদালাপী ও বন্ধুসুলভ ব্যক্তিত্ব। সহকর্মী ও পরিচিতজনদের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক এবং অমায়িক আচরণ তাঁকে সবার কাছে প্রিয় করে তুলেছিল।
তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এইচকেআর