ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার
  • বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন

    বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্-এর ছেলে সাইয়্যেদ মুহাম্মদ জারীফ সালেহ। তিনি ঐতিহ্যবাহী কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ (A+) লাভ করেছেন।

    জারীফ সালেহের এই গৌরবময় অর্জনে তাঁর পরিবার, শিক্ষকমণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীরা অত্যন্ত আনন্দিত। সন্তানের সাফল্য সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ তাঁর ছেলের এই কৃতির জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং জারীফের শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    শিক্ষাজীবনের শুরু থেকেই মেধাবী জারীফ সালেহ ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করতে চান। তাঁর এই অসাধারণ সাফল্যে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি বর্গসহ শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা জানিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ