ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি 
  • গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার

    গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে চাঁদাবাজির মামলায় জামান শরীফ (৩৫) নামের এক যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

    শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

    জামান গৌরনদী পৌর যুবদলের পদবিহীন নেতা জসিম শরীফের ভাই এবং উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানের ভাতিজা।

    মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই পারভেজ হোসেন জানিয়েছেন, গত দুই মাস আগে উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার আঁখি বেগম নামের এক নারী বাদী হয়ে জামান শরীফকে প্রধান আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। শুক্রবার রাতে ওই মামলায় জামানকে গ্রেফতার করা হয়েছে। 

    তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, নিয়মিত মামলার আসামি জামান শরীফকে শনিবার (৩১ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ