বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন

এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্-এর ছেলে সাইয়্যেদ মুহাম্মদ জারীফ সালেহ। তিনি ঐতিহ্যবাহী কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ (A+) লাভ করেছেন।
জারীফ সালেহের এই গৌরবময় অর্জনে তাঁর পরিবার, শিক্ষকমণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীরা অত্যন্ত আনন্দিত। সন্তানের সাফল্য সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ তাঁর ছেলের এই কৃতির জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং জারীফের শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষাজীবনের শুরু থেকেই মেধাবী জারীফ সালেহ ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করতে চান। তাঁর এই অসাধারণ সাফল্যে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি বর্গসহ শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা জানিয়েছেন।
এইচকেআর