ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার
  • সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

    সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার প্রতিষ্ঠাতা ও জাতীয় দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বাদ আছর বরিশাল নগরীর সাগরদী বাজার জামে মসজিদে পারিবারিকভাবে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এর আগে  মরহুমের পরিবারের সদস্যরা তাঁর রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেন। আগামীকাল ১ নভেম্বর রোববার বাদ যোহর তাঁর পৈতৃক ভিটায় পারিবারিকভাবে আরও একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

    জিএম ফারুক লিটু ২০২৪ সালের ৩১ অক্টোবর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সাংবাদিকতা জীবনে তিনি ছিলেন হাস্যোজ্জ্বল, সদালাপী ও বন্ধুসুলভ ব্যক্তিত্ব। সহকর্মী ও পরিচিতজনদের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক এবং অমায়িক আচরণ তাঁকে সবার কাছে প্রিয় করে তুলেছিল।

    তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ