ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ‘শিক্ষা মেধাবৃত্তি প্রদান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

    রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন মেধাবৃত্তি নীতিমালা প্রণয়ন কমিটির আহবায়ক একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির। 

    গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. সোনিয়া খান সনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। 

    অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক, কলা ও মানবিক অনুুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সামজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ইসরাত জাহান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. হারুন-অর-রশিদ এবং আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদ। 

    বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের রেদওয়ান আসাদ, আইন অনুষদের জেরিন তাসনিম এবং গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের ঈশিতা আফরিন । 

    এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক এবং সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন। 

    উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে, তারাই আজ মেধার স্বীকৃতি অর্জন করেছে। এই সম্মাননা কেবল পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের আরও ভালো করার অনুপ্রেরণা। 

    তিনি বলেন, বর্তমান সময়ে উচ্চশিক্ষাকে  দক্ষতা, প্রযুক্তি, সফট স্কিল ও আউটকাম বেইজড শিক্ষার সঙ্গে সংযুক্ত করতে হবে। কেবল সনদনির্ভর শিক্ষা নয়, কর্মমুখী ও উৎপাদনমুখী শিক্ষা নিশ্চিত করতে পারলেই দেশের তরুণরা বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে। 

    পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে বিভিন্ন বিভাগের ৬০ জন কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা মেধাবৃত্তি প্রদান করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ