ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষকদের পদোন্নতি নিয়ে জটিলতা তৈরির হওয়ায় চলমান আন্দোলনের মধ্যে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর অধ্যাপক ড. মো. রাহাত হোসাইন ফয়সাল ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে পদোন্নতি প্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

    রবিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ডক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল। অপরদিকে একদিন দুপুরে উপাচার্যর কাছে সিন্ডিকেট সদস্যের পদ থেকে অব্যাহতি চেয়ে পত্র জমা দিয়েছেন সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ তানভীর কায়সার।


    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষক আন্দোলন করে আসছেন গত ২১ এপ্রিল থেকে। শিক্ষদের অভিযোগ, নানা সময়ে উপাচার্য আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করতে পারেননি। উপাচার্য বলছেন সংবিধি প্রণয়ন না করে শিক্ষকদের পদোন্নতি দেওয়া সম্ভব নয়।


    গত শনিবার পদোন্নতি জটিলতা নিরসনের জন্য জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। অনুষ্ঠিত ৯৪তম সিন্ডিকেট সভায় সংবিধি প্রণয়ন করার পরে শিক্ষকদের পদোন্নতি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের এ সিদ্ধান্তের পর রবিবার বৈঠকে বসেন শিক্ষকরা। এর পর এদিন দুপুরে প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে উপাচার্য বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন ড. মোহাম্মদ তানভীর কায়সার।


    পদত্যাগের বিষয়ে সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, উপাচার্যের কার্যক্রমে তিনিসহ তার সহকর্মী শিক্ষক কর্মকর্তা সবাই হতাশ। উপাচার্য তাদের ন্যায্য দাবি উপেক্ষা করেছেন। সার্বিক বিষয় নিয়ে উপাচার্যকে বারবার অনুরোধের পরও কোনো কাজ না হওয়ায় পদত্যাগ করছেন তিনি। শিক্ষকদের চলমান আন্দোলন নিয়ে তারা পরবর্তীতে ব্রিফ করবেন বলে জানিয়েছেন।

    বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ তানভীর কায়সার বলেন, ‘আমি সিন্ডিকেট সভায় শিক্ষকদের পক্ষে কথা বললেও তা উপেক্ষা করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ