ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  • পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান

    পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান
    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কীটতত্ত্ব বিভাগের (এন্টোমোলজি) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কীটতত্ত্ব বিভাগের (এন্টোমোলজি) অধ্যাপক ড. মো. আতিকুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

    রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

    অফিস আদেশে উল্লেখ করা হয়, অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করায় আগামী ২১ জুন ২০২৬ তারিখ অপরাহ্ন থেকে অধ্যাপক ড. মো. আতিকুর রহমানকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে।

    আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, সংবিধি ও বিধি-বিধান অনুসরণ করে উপাচার্যের অর্পিত দায়িত্বসমূহ পালন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিধি অনুযায়ী নির্ধারিত সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

    উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আতিকুর রহমান পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ