ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সহযোগিতায় এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

    রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কোর্সের পর্দা উন্মোচিত হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল এবং রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির।

    প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মামুন অর রশিদ শিক্ষার্থীদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দক্ষতা ছাড়া কোনো ক্ষেত্রেই সফলতা অর্জন করা সম্ভব নয়। বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব। শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে ছুটে বেড়ানোর মানসিকতা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। আমি আশা করি, তারা এমন উদ্যোগ গ্রহণ করবে যাতে নিজেরা চাকরি খোঁজার পরিবর্তে অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।

    উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) ভূমিকার প্রশংসা করে উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আরও অধিক সংখ্যক এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা প্রয়োজন।

    পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা মানসিকতা বিকাশ, ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, বিপণন কৌশল এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SMEs) প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় দক্ষতা, বাজার বিশ্লেষণ, বিনিয়োগ পরিকল্পনা এবং টেকসই ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হবে বলে আয়োজকরা জানান।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের শিল্প ব্যবস্থাপনা অনুষদের প্রধান অনুষদ সদস্য প্রকৌশলী স্বর্ণা আইচ মিমি, শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের সহকারী অনুষদ সদস্য জোনায়েত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থান ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এ ধরনের যৌথ আয়োজনের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ