ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক
  • ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ

     ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন অংশে রাতের আঁধারে অবৈধ দোকানঘর নির্মাণ করে জায়গা দখলের অভিযোগ ওঠে। এতে জননিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দেয়।

    এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় একটি সচেতনতামূলক পোস্ট প্রকাশের পরপরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপরই রবিবার (২১ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।

    ইউএনও’র নির্দেশনায় রহমতপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে এয়ারপোর্ট থানা পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে।

    স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন দ্রুত ও প্রশংসনীয় পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনাগুলো প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছিল। গভীর রাতেও খবর পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

    উচ্ছেদের পর মহাসড়কের এই গুরুত্বপূর্ণ জায়গাটি যাতে পুনরায় দখল না হয়ে যায়, সেজন্য প্রশাসনের নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ