ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • জুয়ার টাকার জন্য সন্তানকে বিক্রি করেন বাবা!

    জুয়ার টাকার জন্য সন্তানকে বিক্রি করেন বাবা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় জুয়ার টাকার জন্য দেড় মাসের সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে এক পিতার বিরুদ্ধে। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিশুর পিতা মো. হুমায়ুন ময়মনসিংহের নেত্রকোনার বাসিন্দা, তিনি পেশাদার জুয়াড়ি ও ভাঙ্গারি ব্যবসায়ী। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৪নং ওয়াডের্র আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।


    স্থানিয় সুত্রে জানা গেছে, ওই শিশুর মা মর্জিনা বেগম (৩২) এ ঘটনার পর রাতভর আহাজারী করেন। ঘটনার বিবরণ দিতে বারবার মুর্ছা যান তিনি। ওই মায়ের আহাজারিতে এলাকায় পরিবেশে ভারি হয়ে উঠে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রশাসন শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়।  

    মর্জিনা বেগম বলেন, ‘আমার দেড় মাস বয়সী ছেলে সন্তানকে আমার স্বামী জুয়ার টাকার জন্য ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। এর আগেও তিনি তার আরেক বউয়ের শিশু সন্তানকে ১ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল। আজ (বৃহস্পতিবার) সকালে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে আমার কলিজার ধনকে ফিরে পেয়েছি। ’ 

    স্থানীয়রা জানান, জুয়ার টাকা জোগান দিতে যে বাবা তার নিজ সন্তানকে বিক্রি করতে পারে, সে অন্যের বাচ্চাকেও বিক্রি করতে দ্বিধাবোধ করবেনা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। আশপাশের বাবা মায়েরা তাদের সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ররুল আমিন সবুজ বলেন, ‘বাচ্চা বিক্রির ঘটনাটি কেও আমাকে জানায়নি। তবে খবর পেয়ে মাসুম শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে খুবই ভালো লাগছে। এরকম ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে আমরা কাজ করছি। ’

    হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর-প্রশাসক মো. শাহিদুল আলম বলেন, ‘নিজের বাবা তার সন্তানকে টাকার জন্য বিক্রি করা এটা আসলে খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে আমরা অনেক কাজ করেছি। পৌরসভাও কাজ করেছে। বাচ্চাটি তার মায়ের কোল ফিরে পাওয়াতে আমরা সকলেই আনন্দিত। ’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ