ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ফরিদপুরে বরগুনার জালালসহ নিহত ৫

    ফরিদপুরে বরগুনার জালালসহ নিহত ৫
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে। শনিবার রাত সাড়ে এগারোটার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এই পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 

    এদিকে জনতার দেওয়া আগুনে পুড়ে যাওয়া তিনটি গাড়ি মহাসড়কের ওপর থেকে সরানো হচ্ছে। এজন্য এখনও (রাত সাড়ে ১১টা) ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

    নিহত পাঁচ জনের পরিচয় শনাক্তের সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের।

    নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী গ্রামের বাসিন্দা লিটন হোসেনের ছেলে জয়নাল হোসেন (৩০), আঞ্জু শেখের ছেলে ওবায়দুর শেখ (৪৫), বাবলু মিয়ার ছেলে আরিফ মিয়া (৪২), নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের কুদ্দুস মাতুব্বরের ছেলে হাফিজুল মাতুব্বর (২৮) ও বরগুনা সদর উপজেলার কোটবাড়িয়া ইউনিয়নের তুলশীবাড়িয়া গ্রামের সেলিম খানের ছেলে জালাল খান (৩৬)।

    ফরিদপুরের ভাঙ্গায় শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমের ট্রাকের চাকা ফেটে যায়। এ সময় ডিমের গাড়িটি সড়কের ওপর উল্টে পড়ে। এর ফলে ডিম সড়কের ওপর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ডিম কুড়াতে এগিয়ে আসে। ওই সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস তাদের পিষে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে একজন নিহত হন। পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

    রাত সাড়ে এগারোটার দিকে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, বর্তমানে মহাসড়কে অবরোধকারীরা নেই। তবে পুড়িয়ে দেওয়া গাড়ি সরিয়ে সড়কের পাশে নেওয়ার কাজ করছি আমরা। এজন্য এখনও মহাসড়ক বন্ধ রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ