ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম

আমতলীতে ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

আমতলীতে ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে এফিডেভিটের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা করেছে বাবা। ছেলে রাহাত মিয়া  আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক, রাহাত পৌরসভা ওয়াপদা সড়ক এলাকার ইদ্রিস মৃধার ছেলে।

ঘোষণা পত্রে তিনি উল্লেখ করেছেন রাজনীতি করার কারনে তার সাথে পারিবারিক ও সামাজিক ভাবে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আমতলীর নোটারী পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ছেলে রাহাত মিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ইদ্রিস মৃধা। বিষয়টি রোববার (২৯ নভেম্বর) জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয় জেলাজুড়ে।

এফিডেভিট সূত্রে জানা যায়, ইদ্রিস মৃধার মেঝ ছেলে রাহাত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বাবা ইদ্রিস বারবার রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না হওয়ার জন্য নিষেধ করলেও রাহাত তার কথা শোনেনি। উল্টো সে বাবা ইদ্রিসের উপর ক্ষিপ্ত হয়। একারনে ছেলে রাতাত মিয়ার সঙ্গে সকল ধরনের সামাজিক ও পারিবারিক সম্পর্ক ছিন্ন মর্মে এ্যাফিডেভিট করে। 

ইদ্রিস মৃধা বলেন, আমি রাজনীতি করিনা । ছেলেকে বলেছে এসব না করতে। ও আমার কথা শোনেনা। ওর জন্য আমার অনেক হয়রানির শিকার হতে হয়েছে। ও কারো কোন কথার তোয়াক্কা করে না। নিজের খেয়াল খুশি মতন চলে। তাই আমি আমার বাকী জীবনের ভবিষ্যৎ চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মেঝ ছেলে রাহাত মৃধার সাথে কোন যোগাযোগ বা সম্পর্ক নাই যা আমি অঙ্গীকার নামায় ঘোষণা করেছি।

এ বিষয় আমতলী উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মৃধা বলেন, জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগ রাজনীতির সাথে থেকে জীবন কাটাতে চাই। আমাকে পরিবার থেকে বিছিন্ন করলেও কোন সমস্যা নেই।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ