ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক 

     নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেছেন, জনগণের সেবা করাই সরকারি কর্মচারীদের একমাত্র লক্ষ্য। জেলার উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। জনগণের উন্নয়ন সম্পর্কিত সরকারের গৃহীত পদক্ষেপগুলো যেমন কৃষক কার্ড, জেলে কার্ড ও ফ্যামিলি কার্ডের কার্যক্রমক বাস্তবায়নে আন্তরিকাতর সাথে কাজ করতে হবে। এছাড়া জেলার সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক কাজের সমন্বয় আরও জোরদার করতে হবে বলে তিনি মন্তব্য করেন। 

    রোববার বেলা ১১টায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।  জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। 

    অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমানসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসক বলেন, বরিশাল শহরকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নগরীর স্থানীয় নদী-খাল দূষণমুক্ত রাখতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া, সরকারি অফিস প্রাঙ্গণকে সবসময় পরিচ্ছন্ন, বর্জ্যমুক্ত রাখার পাশাপাশি অফিসের ফাঁকা জায়গায় গাছ লাগাতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ