ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’

    বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য ঘোষিত বরিশাল সদর উপজেলা আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে বরিশালে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। সমাবেশ শেষে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়।

    শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় নগরীর শহিদ মিনার চত্বর থেকে ঝাড়ু নিয়ে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানেই একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    পরে জেলা প্রেসক্লাবে একই দাবিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় আন্দোলনকারীরা জানান, গত ১২ জুলাই বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে।

    আন্দোলনকারীদের দাবি, এ কমিটিতে যাদের রাখা হয়েছে তাদের ভেতরে অন্য দল থেকে আসা লোকদের প্রাধান্য দেয়া হয়েছে। যারা বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন তাদের নাম নেই এই কমিটিতে। তবে মৃত একজনের নাম কমিটিতে রাখা হয়েছে।

    এ অবস্থায় এই কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে নতুন করে কমিটি করার দাবিও জানান আন্দোলনকারীরা। তাদের দাবি মানা না হলে তারা এ আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ