ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি

     অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলের প্রতিভাবান খেলোয়াড় আব্দুল্লাহ'র ক্রিকেট ক্যারিয়ারের উন্নয়ন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও খেলাধুলার সরঞ্জাম ক্রয়ে আর্থিক সহযোগিতা চেয়ে তাঁর পিতা মো. জাহাঙ্গীর আলম সবুজ ভাসানচর কল্যাণ সমিতির নিকট আবেদন করেন।

    আবেদনের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ভাসানচর কল্যাণ সমিতির পক্ষ থেকে খেলোয়াড় আব্দুল্লাহর জন্য ২৫ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

    অর্থ সহায়তা ভাসানচর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ নিজ হাতে খেলোয়াড়ের পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, ভাসানচরের মেধাবী সন্তানদের শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে এগিয়ে নিতে ভাসানচর কল্যাণ সমিতি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবে। দেশের জন্য যারা সুনাম বয়ে আনছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

    ভাসানচর কল্যাণ সমিতি আশা প্রকাশ করে যে, এই ক্ষুদ্র সহযোগিতা আব্দুল্লাহর ক্রিকেট ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও গৌরব বয়ে আনবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ