ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন

    বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শারীরিক অসুস্থতা ও দীর্ঘদিনের ব্যথা সহ্য করতে না পেরে বরিশালে সালেহা বেগম (৬৮) নামে এক নারী আত্মহনন করেছেন। রোববার দুপুরে নগরীর আমিরকুটির এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

    নিহত সালেহা বেগম ওই এলাকার বাসিন্দা অ্যাডভোকেট রাজিব সিকদার সোহেলের মা।

    পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সালেহা বেগম। কয়েক মাস আগে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তিনি শারীরিক ব্যথায় ভুগছিলেন। ব্যথা সহ্য করতে না পেরে প্রায়ই আত্মহননের কথা বলতেন তিনি। 

    রোববার দুপুরে পরিবারের সদস্যরা কেউ বাসায় না থাকার সুযোগে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন সালেহা বেগম। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

    ওসি আল মামুন উল ইসলাম বলেন, আত্মহননের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ