ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

 গ্রামে ঘর বানালেও দিতে হবে কর 

 গ্রামে ঘর বানালেও দিতে হবে কর 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাড়ির নকশা অনুমোদন করতে এখন থেকে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে শহরে বা গ্রামে যেখানেই আপনি বাড়ি করতে যান আপনার টিআইএন নিতে হবে।

এতে বাড়ির মালিক করজালের আওতায় আসবে। এছাড়া যে কোনো সমবায় সমিতির রেজিস্ট্রেশন বা নিবন্ধনের ক্ষেত্রেও টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ২০২১-২২ অর্থ-বছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ বিধান আরোপ করেছেন। 

অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, করজাল সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদন ও সমবায় সমিতির নিবন্ধনে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করছি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন