ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন

     বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন
    বরিশাল হাসপাতালে ভর্তি হামের রোগী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে হামে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এ পর্যন্ত মারা গেছে ১৯ জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দেড় হাজারের বেশি শিশু। উন্নত চিকিৎসার জন্য উপজেলা থেকে রোগীদের আনা হচ্ছে বরিশাল মেডিকেলে। এক বেডে একাধিক রোগী রাখার অভিযোগ রোগীর স্বজনদের। কর্তৃপক্ষ বলছে, রোগীর চাপ বেশি হওয়ায় শয্যা সংকট থাকলেও চিকিৎসা দেয়া হচ্ছে সবাইকে।

    বরিশাল মেডিকেলের শিশু বিভাগে বেডের সংখ্যা ৭০টি। এর মধ্যে হামের জন্য নির্ধারিত বেডের সংখ্যা ৩০টি। বর্তমানে রোগীর সংখ্যা তিন থেকে চার গুন বেড়েছে। ১৮ এপ্রিল ৩০টি বেডে রোগী ছিলো ১৪৯ জন।

    বরিশালসহ আশে পাশের আরও ৫ বা ৬ জেলা থেকে হামে আক্রান্ত রোগীদেরকে এই হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকরা। বর্তমানে হামে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে প্রতি বেডে একাধিক রোগী রাখার পরও অনেকের জায়গা হচ্ছে মেঝেতে।

    স্বজনদের অভিযোগ, হাম ছোঁয়াচে রোগ। এক বেডে তিনজন রাখলে সুচিকিৎসা কিভাবে সম্ভব। 

    হাসপাতালের সহকারী পরিচালক জানান, হাম রোগীর সংখ্যা যে কোন সময়ের চেয়ে এখন বেশি। সরকারী হাসপাতাল হওয়ায় সকল রোগীকেই ভর্তি করা হচ্ছে। আর বরগুনা জেলায় হামের রোগী বেশি বলে জানান বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা।

    শেবাচিমের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, যদি ইমিউনিটি কম থাকে তাহলে যেকোনো অসুখ বেশি পরিমাণে আক্রমণ করে।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, আতঙ্কিত না হয়ে নরমাল খাবার চালিয়ে যাওয়া। সম্ভব হলে একটা ভিটামিন এ দেয়া। এছাড়া ঘরোয়া চিকিৎসা সম্ভব।

    রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে হামে আক্রান্তের সম্ভাবনা বেশি বলে জানান শিশু রোগ বিশেষজ্ঞ। এদিকে হামের টিকার প্রতি সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে বলে জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা।

    বরিশাল শেবাচিম শিশু বিভাগের বিভাগীয় প্রধান বিকাশ চন্দ্র নাগ বলেন, শেষ রাউন্ড টিকাদান কর্মসূচী বাংলাদেশে হয় নি। যার ফলে ২০২০ এর পর থেকে বিশেষ করে যেসব বাচ্চারা জন্মগ্রহণ করেছে সবাই আনপ্রটেক্টেড।

    বিএনপি চেয়ারম্যানের স্বাস্থ্য উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘মূল ধারণক্ষমতার কখনো কখনো আট বা নয়গুণ রোগীকে আমরা চিকিৎসা দিচ্ছি। ফলে যেটা হচ্ছে চিকিৎসকদের জন্য চাপ হয়ে যাচ্ছে। আমাদের রোগীদের বিছানা শেয়ার পর্যন্ত করতে হচ্ছে।’

    বরিশাল বিভাগে ১৮ এপ্রিল পর্যন্ত মোট মারা গেছে ১৯জন। এর মধ্যে হামে নিশ্চিত মৃত্যু ৩ জন আর উপসর্গ নিয়ে মৃত্যু ১৬জন। এ পর্যন্ত বিভাগের জেলা হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১ হাজার ৫০৫ জন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ