ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক

    মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর বন্দরে খাজনার টাকা পরিশোধ না করার অভিযোগে গাছ বোঝাই ২টি নসিমন আটক করেছে পুলিশ। রোববার  সকালে পাতারহাট বন্দর থেকে গাড়ি দুটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। 

    পাতারহাট বন্দরের কাঠ মহলের ইজারাদার মোহাম্মাদ হোসেন গাজী জানান, বন্দরে ৬৪টি কাঠের দোকান থাকলেও ব্যবসায়ীরা গত এক বছর ধরে দোকান প্রতি নির্ধারিত ১০০ টাকা হারে ইজারা দিচ্ছেন না। পাওনা আদায়ের লক্ষে তিনি মেহেন্দিগঞ্জ পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।​ অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে সকালে গাছসহ দুটি গাড়ি আটক করা হয়। 

    ইজারাদার হোসেন গাজী আরো জানান, নিয়ম মেনে ইজারা নিলেও ব্যবসায়ীরা ৩০ চৈত্র পর্যন্ত কোনো টাকা পরিশোধ করেননি। তবে অভিযোগ অস্বীকার করে কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন সিকদার বলেন, ইজারাদার পাওনা টাকার জন্য তাদের কাছে যায়নি। 

    ​মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, আটককৃত গাড়ি ও গাছ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ