ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি

    বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে জাতীয় পার্টির (জাপা) প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।

    শুক্রবার (২৮ অক্টোবর) পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপা চেয়ারম্যান জি এম কাদের অদ্য দলীয় গঠনতন্ত্রের ধারা ২২, উপধারা ২ এর প্রদত্ত ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

    এতে আরও বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অদ্য দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত ৮ অক্টোবর প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভার সিদ্ধান্ত মোতাবেক মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

    উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর চেয়ারম্যানের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে তাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবী থেকে অব্যাহতি দিয়েছিলেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ