ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন

     কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাউনিয়া বালিকা ফাজিল (ডিগ্রি) মডেল মাদরাসায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

    রোববার বেলা ১১টায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
     
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য আলহাজ এডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।

    মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আমির হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম ও জাতীয়তাবাদী ওলামা দল জেলা দক্ষিণের সভাপতি অধ্যক্ষ আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুর রব। 

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, মো. মাসুম বিল্লাহ, মাওলানা মো. রেজাউল করিম, মাওলানা মো. আবদুর রহমান ও রাশিদা খানম।

    অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন,  চরামদ্দি ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আবদুল কাইয়ুম, আলেকান্দা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক হোসেন এবং এস.এম. আল মামুন। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখনে, নুসাইবা, লুবাবা আজরিন ও মানসুরা।

    মাওলানা আল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ও সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 

    এর আগে অনুষ্ঠানে ২০২৫ ও ২০২৬ সালের দাখিল পরীক্ষায় জিপিএ ৫.০০ (A+) এবং ৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও কৃতি সংবর্ধনা প্রদান করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ