ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক 

    নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

    রোববার রাতে  তিনি নগরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালীমাতা ঠাকরানী মন্দির, শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া মন্দির, প্রাঙ্গণ কুটির মন্দির,চার্চ ওয়ার্ড সর্বজনীন দুর্গা মন্দির,জগন্নাথ দেবের মন্দির,বাজার রোড শ্রী শ্রী কালী মাতার মন্দির পরিদর্শন করেন। 

    এ সময় তিনি মন্দির ও মণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও আয়োজকদের সাথে কুশল বিনিময় করেন।

    পরিদর্শনকালে বিসিসি প্রশাসক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে উৎসবমুখর পরিবেশে সবাই যেন নিরাপদে ও আনন্দঘন মনে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা রয়েছে।

    এ সময় স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ