ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • কারাবন্দি ইনুর ডিভিশন বাতিল, চিকিৎসা নিয়ে জাসদের উদ্বেগ

    কারাবন্দি ইনুর ডিভিশন বাতিল, চিকিৎসা নিয়ে জাসদের উদ্বেগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কারাবন্দি জাসদ সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ হাসানুল হক ইনুর ডিভিশন বাতিল এবং গুরুতর অসুস্থতা সত্ত্বেও প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

    শনিবার (১০ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে দলটি জানায়, ৮০ বছর বয়সী হাসানুল হক ইনু দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। তাঁর হৃদযন্ত্রের কার্যক্রম পর্যবেক্ষণে ব্যবহৃত আইসিডি যন্ত্রের সঙ্গে যুক্ত পোর্টেবল মনিটর বিচ্ছিন্ন থাকায় সিঙ্গাপুরের চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ ব্যাহত হচ্ছে বলে দাবি করেছে জাসদ।

    বিবৃতিতে আরও বলা হয়, গত ৭ অক্টোবর ঢাকায় আদালতে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পর ইনু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর রক্তচাপ অস্বাভাবিক ও বুকে ব্যথা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেছে দলটি।

    এ ছাড়া গত ৬ অক্টোবর কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ তাঁর ডিভিশন-১ বাতিল করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। জাসদ ইনুর জন্য উপযুক্ত হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করা এবং কারাবিধি অনুযায়ী তাঁর ডিভিশন-১ পুনর্বহালের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ