ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • স্থগিত হওয়া ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জুন

    স্থগিত হওয়া ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয়েছিলো প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন। যা আগামী ২১ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

    বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর আগে গত ১১ এপ্রিল এসব জায়গায় ভোট গ্রহণের হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।


    এছাড়া সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব। সচিব বলেন, মনোনয়নপত্রের সংগ্রহের শেষ সময় ১৫ জুন। মনোনয়নপত্রের বাছাইয়ের তারিখ ১৭ জুন। আপিল দায়ের করতে পারবে ১৮ থেকে ২০ জুনের মধ্যে। আপিল নিষ্পত্তির তারিখ ২১-২২ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জুন। প্রতীক বরাদ্দ ২৪ জুন। ভোট গ্রহণ ১৪ জুলাই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ