ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

সরকারি সফরে মালদ্বীপ গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে মালদ্বীপ গেলেন সেনাপ্রধান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল-এর আমন্ত্রণে সরকারি সফরে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেছেন।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর নয় সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরকালে তিনি মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর, বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

এ ছাড়া সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি, চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পারিক সামরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরো জোরদার এবং পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। সফরকালে সেনাপ্রধান মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করবেন এবং হাইকমিশনার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেনাবাহিনী প্রধান আগামী ৭ জুন সকালে দেশে ফিরবেন।  


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন