ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • টিকার দ্বিতীয় ডোজ দিয়েই খোলা হবে বিশ্ববিদ্যালয় 

    টিকার দ্বিতীয় ডোজ দিয়েই খোলা হবে বিশ্ববিদ্যালয় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। টিকাপ্রাপ্তির ক্ষেত্রে আবাসিক হলের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

    খুব শিগগিরই শিক্ষার্থীদের বিশেষ প্রক্রিয়ায় টিকাদান কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্ধারিত অনলাইন এবং সশরীরে পরীক্ষা নেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

    সোমবার (৩১ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, ‌বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

    বৈঠক সূত্রে জানা গেছে,‌ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় খোলা হবে। সেজন্য শিক্ষার্থীদের তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে দেওয়া হয়েছে। 

    টিকা দেওয়ার ক্ষেত্রে হলে থাকা শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। হলে থাকা ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর মধ্যে‌ ৯১ হাজার শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রসহ তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। 

    পরবর্তীতে টিকা পাওয়া সাপেক্ষে ধাপে ধাপে বাকি শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। যেহেতু শিক্ষার্থীদের বয়স চল্লিশের কম এবং অনেকেরই জাতীয় পরিচয় পত্র নেই, তাই তাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো তালিকা ধরে টিকা দেওয়া হবে। ‌


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ