ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • মৃত্যু ৩৬, শনাক্ত ১৭১০

    ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার 

    ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৬ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৬১৯ জনে। এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৭১০ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৫৪০ জনে।

    আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয় ১৮ হাজার ৮৬২ টি। বিপরীতে করোনার নমুনা পরীক্ষা হয় ১৮ হাজার ১৭৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৪৭ হাজার ৫১৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৪৩ হাজার ২৮ টি, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৬ লাখ চার হাজার ৪৮৫টি। দেশে বর্তমানে ৫০৩টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এরমধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ১২৯টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৪৪টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৩৩০টি পরীক্ষাগারে।

    এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে পুরুষ ২৫ জন, আর নারী ১১ জন। দেশে করোনায় এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ৯ হাজার ১১৩ জন। আর তিন হাজার ৫০৬ জন নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন পাঁচ জন, আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন চার জন। এদের মধ্যে ঢাকা বিভাগের নয় জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে ছয় জন আর সিলেট বিভাগে আছেন একজন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ