ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • নকল ঠেকাতে সফটওয়্যার কিনছে ইউজিসি

    নকল ঠেকাতে সফটওয়্যার কিনছে ইউজিসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাতে এবার এন্টি প্লাজিয়ারিজম সফটওয়্যার ‘টার্নিটিন’ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ভাচুর্য়াল প্লাটফর্মে অনুষ্ঠিত প্লাজিয়ারিজম চেকার ওয়েব সার্ভিস ক্রয় সংক্রান্ত কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    রোববার (৩০ মে) ইউজিসি’র ক্রয় সংক্রান্ত সভায় দ্রুত সফটওয়্যার ‘টার্নিটিন’ কেনার সিদ্ধান্ত হয়েছে।

    ভার্চ্যুয়াল সভায় সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। ভার্চ্যুয়াল সভায় যুক্ত ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী ও ড. জাবেদ আহমেদ, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাকসুদুর রহমান ভূইয়া।


    সভায় বলা হয়, টার্নিটিন সফটওয়্যার আইথেনটিক্যাট অংশ গবেষক এবং শিক্ষকদের গবেষণায় চৌর্যবৃত্তি এবং ফিডব্যাক স্টুডিও দিয়ে শিক্ষার্থীদের থিসিস চৌর্যবৃত্তি বিষয়টি নির্ধারণ করা যাবে।

    এ বিষয়ে ইউজিসি সদস্য প্রফেসর ড. আবু তাহের বলেন, প্রাথমিক অবস্থায় সারা দেশে প্রায় ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ সফটওয়্যার সেবা সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়ে টার্নিটিন সফটওয়্যার ব্যবহার নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার গবেষণা কার্যক্রমের গুণগতমান সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সফটওয়্যার।

    টার্নিটিন সফটওয়্যার ব্যবহারের জন্য দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করবে ইউজিসি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ