ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • স্বাভাবিক গতিতে ফিরেছে ইন্টারনেট 

    স্বাভাবিক গতিতে ফিরেছে ইন্টারনেট 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এরপর দেশে ইন্টারনেটের গতি স্বাভাবিক অর্থাৎ আগের গতিতে ফিরেছে।

    ইন্টারন্যাশনাল ইন্টারেনট গেটওয়ে-আইআইজি ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ জুনায়েদ গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ শেষ হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে ক্যাবল সচল। তখন থেকেই ইন্টারনেট স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করে। আধাঘণ্টার মধ্যে গতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরেছে।’


    এর আগে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) বিবৃতিতে বলা হয়, শুক্রবার দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত ইন্টারনেটের ধীরগতি থাকবে।

    বিএসসিসিএল জানিয়েছিল, সংস্কার কাজ চলাকালে দু’টি সাবমেরিন ক্যাবলের একটি পুরোপুরি অকার্যকর থাকবে। এ জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবল কোম্পানিগুলো ভারতের কাছ থেকে আন্তঃসীমান্ত ব্যান্ডউইথ কিনতে বাধ্য হতে পারে।

    অবশ্য বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেছিলেন, গ্রাহকদের খুব বেশি ভোগান্তিতে পড়তে হবে না। কারণ শুক্রবার ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা কম থাকে।

    তিনি বলেন, দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের জন্য অতিরিক্ত ব্যান্ডউইথ থাকায় সংস্কারকাজ চলাকালীন ভয়েস কলসহ অন্যান্য ইন্টারনেট সেবার ক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ