ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • সৌদিতে বাংলাদেশি ৪ হাজির মৃত্যু

    সৌদিতে বাংলাদেশি ৪ হাজির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশের ১৯ হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন নারী ও ১৪ জন পুরুষ।

    সর্বশেষ মারা যাওয়া চার বাংলাদেশি হলেন—সিলেটের বিয়ানীবাজারের মো. ফয়জুর রহমান (৫০), চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মো. শাহজাহান সিরাজ (৫৮), কুষ্টিয়ার দৌলতপুরের মো. আজিজুল হক (৬৫) ও টাঙ্গাইল সদরের মো. মুস্তাফিজুর রহমান (৬১)। 

    ফয়জুর ও শাহজাহান গত ১৩ জুলাই এবং আজিজুল ও মোস্তাফিজুর ১৪ জুলাই মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে। 

    হজ পালনে গিয়ে মারা যাওয়া অপর ১৫ বাংলাদেশি হলেন—ব্রাহ্মণবাড়িয়ার শিরিন আক্তার, নওগাঁর রফিকুল ইসলাম, মো. আব্দুল মোতালিব, রংপুরের পীরগাছার মো. খাইবার হোসেন, মাদারীপুরের লাইলা আক্তার, ঢাকার লালবাগের তপন খন্দকার, সিরাজগঞ্জের রফিকুল ইসলাম, ঢাকার বাড্ডা এলাকার ফাতেমা বেগম, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লার আদর্শ সদরের ধনপুরের মোছা রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির। 

    এদিকে, চলতি বছর বাংলাদেশ থেকে হজে অংশ নিয়েছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় গত ৫ জুন। সৌদি আরবে এই হজযাত্রার শেষ ফ্লাইট ছিল ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট। হজ শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ১ হাজার ১৭৪ জন হজযাত্রী। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ