ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • মারা গেলেন মহানবীর রওজা মোবারক দেখভালকারী প্রবীণ অভিভাবক

    মারা গেলেন মহানবীর রওজা মোবারক দেখভালকারী প্রবীণ অভিভাবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক দেখভাল করা প্রবীণতম অভিভাবক আগা হাবীব মোহাম্মদ আল আফারি ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    গাল্ফ টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত বুধবার (১৩ জুলাই) বিকেলে তিনি মারা যান।
    সৌদি কর্তৃপক্ষ জানায়, আগা হাবীব বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।

    তিনি বিগত ৪০ বছরের বেশি সময় ধরে মহানবীর রওজা মোবারকের দেখভালকারী অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    টুইটার পোস্টে পবিত্র মসজিদে নববীর পক্ষ থেকে বলা হয়েছে, মদিনাস্থ মসজিদে নববীর দেখভালকারী প্রবীণতম অভিভাবকদের একজন আগা হাবীব। যিনি আল্লাহর নির্দেশে মহানবী (সা.) এর রওজা মোবারকের দায়িপ্রাপ্ত ছিলেন। তিনি আজকে মারা গেছেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ