ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • হজ পালন করলেন ৮ লাখ ৯৯ হাজার মুসলিম

    হজ পালন করলেন ৮ লাখ ৯৯ হাজার মুসলিম
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এ বছর পবিত্র হজ পালন করেছেন ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন মুসলমান। সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষের দেওয়া বিবৃতির বরাতে শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

    তাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৪৩৪ জন সৌদি আরবের আবাসিক এবং অনাবাসিক নাগরিক। হজ পালন করা বিদেশির সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৯১৯ জন।

    ওই বিবৃতিতে আরও বলা হয়, হজ পালন করা পুরুষের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৪৫৮ জন এবং নারীর সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৮৯৫ জন।
    ১৪৪৩ হিজরি সনের পবিত্র হজ পালন করা হয় আজ। দুই বছর বিরতির পর সারাবিশ্ব থেকে ১০ লাখ হজযাত্রীকে হজের অনুমতি দেয় সৌদি সরকার। প্রতি হিজরি বছরের ৯ জিলহজ মুসলিম উম্মাহকে হজ পালনে ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হতে হয়। এই নির্দেশ পালনে এবার ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন মুসলমান আরাফার ময়দানে উপস্থিত হয়েছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ