ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • মণিপুরে ভূমিধসে নিহত ২০

    মণিপুরে ভূমিধসে নিহত ২০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের মণিপুর রাজ্যে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জন। এছাড়া নিখোঁজ অবস্থায় রয়েছেন এখনও প্রায় অর্ধশত মানুষ।

    ভারতীয় গণময়াধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জুন) মণিপুর রাজ্যে ভারি বৃষ্টিপাতের ফলে রেলওয়ের নির্মাণাধীন প্রকল্প এলাকায় ভয়াবহ ভূমিধস হয়। মুহূর্তের মাঝেই মাটি চাপা পড়েন অনেকে। তাৎক্ষনিকভাবে ২৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মারা যান আরও কয়েকজন। এছাড়াও এখনও নিখোঁজ রয়েছেন পায় অর্ধশত, তাদের উদ্ধারে অভযান চলছে।

    মণিপুর পুলিশের মহাপরিচালক পি. দৌঙ্গজেল বলেন, উদ্ধার অভিযান এখনও চলছে। বৃষ্টি কিছুটা কমায় অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধারকাজে ব্যবহারের জন্য ভারী যন্ত্রপাতি আনা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কতজন লোক আটকা পড়েছে নিচে সেটি এখনও স্পষ্ট নয়।

    উদ্ধার অভিযানে স্থানীয় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও অংশ নিয়েছে। হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে হতাহতদের চিকিৎসা ও উদ্ধারকাজের জন্য।

    স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ অব্যাহত থাকলেও এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বলা চলে।

    এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় আসামের অনেক এলাকা এখনও ডুবে আছে। ফসলের জমির পানি নামেনি এখনও, পানির নিচে থেকে নষ্ট হয়ে গেছে অনেক ফসল। বন্যার পানিতে মাঠের ফসল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ