ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • আন্তর্জাতিক বাজারে ফের কমেছে জ্বালানি তেলের দাম

    আন্তর্জাতিক বাজারে ফের কমেছে জ্বালানি তেলের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক বাজারে ফের কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন ও ডিসটিলেটের মজুদ বৃদ্ধি এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে। পাশাপাশি অর্থনীতিতে শ্লথগতির প্রবৃদ্ধির আশঙ্কা অপরিশোধিত জ্বালানি তেলের সংকুচিত সরবরাহে ভারসাম্য আনবে বলে প্রত্যাশা। খবর রয়টার্স।


    তথ্য বলছে, গতকাল আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের আগস্ট সরবরাহ চুক্তির দাম ১ ডলার ৭২ সেন্ট বা ১ দশমিক ৫০ শতাংশ কমেছে। প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ১১৬ ডলার ২৬ সেন্টে। সেপ্টেম্বর সরবরাহ চুক্তিতে ব্রেন্টের দাম ১ ডলার ৩৫ সেন্ট কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ১১২ ডলার ৪৫ সেন্টে।

    অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) আগস্ট সরবরাহ চুক্তিতে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ৯৮ সেন্ট বা ১ দশমিক ৮০ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ১০৯ ডলার ৭৮ সেন্টে।

    এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমে গিয়েছিল। তবে চলতি সপ্তাহে জ্বালানি তেলসহ গ্যাসোলিন ও ডিসটিলেটের মজুদ লক্ষণীয় মাত্রায় বেড়েছে। মূলত পরিশোধন কেন্দ্রগুলোর কার্যক্রমে গতি ফেরায় ঊর্ধ্বমুখী হয়ে ওঠে মজুদ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ