ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • যুক্তরাষ্ট্রে টেক্সাসে লরিতে পাওয়া গেলো ৪৬ মরদেহ

    যুক্তরাষ্ট্রে টেক্সাসে লরিতে পাওয়া গেলো ৪৬ মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে একটি লরির ভেতরে পাওয়া গেছে ৪৬ জনের মরদেহ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের মঙ্গলবারের (২৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

    দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের উপকণ্ঠে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মৃতদের সকলেই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

    মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, লরির চালক পলাতক অবস্থায় রয়েছেন এবং সান আন্তোনিও পুলিশ বিভাগের পক্ষ থেকে তাকে খোঁজা হচ্ছে।

    সান আন্তোনিও শহরটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে অবস্থিত। গ্রীষ্মকালে সেখানে সোমবার (২৭ জুন) ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছিল।

    মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড জানিয়েছেন, দূতাবাস যাওয়ার পথেই লরিটিকে পাওয়া গেছে। তাৎক্ষনিকভাবে নিহতদের জাতীয়তা জানা যায়নি। মেক্সিকান দূত ওই স্থানে যাচ্ছেন বলেও জানান তিনি।

    টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেই দায়ী করেছেন এবং এই ঘটনাকে বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল’ হিসেবে বর্ণনা করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ