ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
  • মারিউপোলের একটি বাড়ি থেকে ১০০ লাশ উদ্ধার

    মারিউপোলের একটি বাড়ি থেকে ১০০ লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া অধিকৃত শহর মারিউপোলের একটি বাড়ি থেকে ১০০টিরও বেশি লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন দক্ষিণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহরের মেয়রের উপদেষ্টা পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো।

    সোমবার শহরটির মেয়রের উপদেষ্টার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    তিনি বলেন, লিওবেরেজনি জেলার একটি ভবন থেকে ১০০ জনের বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিমান থেকে ফেলা বোমার আঘাতে বাড়িটি বিধ্বস্ত হয়।

    তিনি আরও বলেন, লাশগুলো এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছে। দখলদারীদের এই লাশগুলো উদ্ধার ও শেষকৃত্য করার পরিকল্পনা নেই।  

    প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে মারিউপোল দখলে নেয় রুশ বাহিনী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ