ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • বন্যায় আসামে মৃতের সংখ্যা বেড়ে ১৩১

    বন্যায় আসামে মৃতের সংখ্যা বেড়ে ১৩১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও কিছু এলাকায় পানিবন্দি অবস্থায় রয়েছে ২৫ লাখেরও বেশি মানুষ। রাজ্যটিতে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে।

    বন্যার বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে বাস্তুহারা হয়ে রাস্তা ও আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছেন ৫০ লাখের বেশি মানুষ। এছাড়া বন্যার পানিতে এখনও তলিয়ে রয়েছে আসামের বেশকয়েকটি জেলা। ডুবে আছে অসংখ্য ঘরবাড়ি। সেখানকার মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন।

    অন্যদিকে, বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন পানিবাহিত রোগের সংক্রমণও দিন দিন বাড়ছে। বিভিন্ন স্থানে ডায়রিয়ার প্রকোপ দেখা দিচ্ছে। খাবারের অভাবে অনেক মানুষ অপুষ্টিতে ভুগছে। অসুস্থ রোগীরা চিকিৎসা নিতে পারছে না।

    দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্যমতে, চলমান বন্যায় ৫০ লাখের বেশি মানুষ বাস্তচ্যুত হয়েছেন। এরমধ্যে আশ্রয় শিবিরেই অবস্থান নিয়েছে প্রায় ৪০ লাখ মানুষ। বাকিদের জায়গা হয়েছে রাস্তায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ