ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • আফ্রিকায় ২৩ অভিবাসীর মৃত্যু

    আফ্রিকায় ২৩ অভিবাসীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর আফ্রিকায় স্পেনের একটি ছিটমহলে প্রবেশের চেষ্টার সময় কমপক্ষে ২৩ জন অভিবাসী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক অভিবাসী। গত শুক্রবার (২৪ জুন) উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল মেলিলার ভেতরে বিশাল সংখ্যক জনতা প্রবেশের চেষ্টা করলে হতাহতের এই ঘটনা ঘটে।

    প্রতিবেশী দেশ মরক্কোর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে রোববার (২৬ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত অভিবাসীদের মধ্যে কয়েকজন ওই ছিটমহলের সীমান্ত বেড়ার ওপর থেকে পড়ে গিয়েছিলেন।

    স্প্যানিশ কর্মকর্তারা বলছেন, গত শুক্রবার সীমান্ত বেড়া কেটে কয়েকশো মানুষ মেলিলা ছিটমহলে প্রবেশের চেষ্টা করে। অবশ্য সীমান্ত পারাপারের আগেই বেশিরভাগকে জোর করে ফিরিয়ে আনা হয়। কিন্তু এরপরও শতাধিক অভিবাসী মেলিলায় প্রবেশ করতে সক্ষম হয় এবং তাদের বিষয়টি সেখানকার একটি অভ্যর্থনা কেন্দ্রে প্রক্রিয়াধীন রয়েছে।

    উত্তর আফ্রিকায় মেলিলার পাশাপাশি স্পেনের আরও একটি ছিটমহল রয়েছে। আর পৃথক ওই স্প্যানিশ ছিটমহলটির নাম সেউটা। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী বেশিরভাগ সাব-সাহারান অভিবাসীদের কাছে এই দু’টি ছিটমহল আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ