ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • ডিউটিরত পুলিশের ফোন নিয়ে পালালো চোর!

    ডিউটিরত পুলিশের ফোন নিয়ে পালালো চোর!
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের কাছ থেকেই ফোন চুরি, তাও আবার প্রকাশ্য দিবালোকে রাস্তার মাঝ থেকে! হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। দায়িত্বপালনকালে পুরুলিয়া মফস্বল থানার এক সহকারী উপ-পুলিশ পরিদর্শকের (এএসআই) মোবাইল ফোন নিয়ে পালিয়েছে চোর। হারানো মোবাইল ফোন উদ্ধারে থানায় লিখিত আবেদনও জানিয়েছেন তিনি। তারপরেই বিষয়টি জনসমক্ষে আসে।


    তবে কীভাবে ঘটলো এ ঘটনা? অনন্ত কুমার দে নামে ওই পুলিশ কর্মকর্তা লিখিত অভিযোগপত্রে জানিয়েছেন, তিনি ঘোঙ্গা নাকা চেকপয়েন্টের কাছে গাড়ি পরীক্ষা করে জরিমানার কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় তার মোবাইল ফোন পুলিশের গাড়ির বনেটের ওপর রাখা ছিল। তিনি কাজে ব্যস্ত থাকার সুযোগে কেউ ফোন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন ওই এএসআই।

    বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে জেলা পুলিশ কন্ট্রোল রুমে জানান। সেখান থেকে জানতে পারেন, মোবাইলের লোকেশন চিপিদা গ্রামে দেখাচ্ছে। তিনি দ্রুত ওই গ্রামে যান। তবে চোরের খোঁজ মেলেনি। কারণ, ফোনটি কিছুক্ষণ পরেই বন্ধ করে দেওয়া হয়।

    অভিযোগপত্রে ওই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, তিনি যাদের জরিমানা আদায় করেছিলেন, তাদের মধ্যেই কেউ মোবাইল ফোন চুরি করেছে বলে অনুমান তার।

    পুলিশের অন্য এক কর্মকর্তা বলেন, গাড়ি পরীক্ষার সময় যাত্রীর কাগজপত্র খুঁটিয়ে দেখা, যাচাই করা বা অন্যান্য নিয়ম সংক্রান্ত কাজ সামলাতে কিছুটা সময় লাগেই। এখন গাড়ির নথিপত্র যাচাইয়ের কাজ হয় অনলাইন পদ্ধতিতে। সে কারণে পুলিশ কর্মকর্তাদের মোবাইল ফোন নিয়ে কাজ করতে হয়। এদিন সেভাবেই ওই কর্মকর্তা কোনো যাত্রীর নথি যাচাইয়ের কাজ করছিলেন। তখনই সুযোগ বুঝে সবার অলক্ষ্যে মোবাইল নিয়ে পালিয়েছে চোর। তবে তার বেশি দূর যাওয়ার সম্ভাবনা কম। ফোন অন করলেই টাওয়ার লোকেশন ট্রাকিংয়ের মাধ্যমে দ্রুত উদ্ধার করা যাবে বলে আশা করা হচ্ছে।

    সূত্র: এই সময়


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ