ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • পদ্মা সেতু উদ্বোধন: শেখ হাসিনার প্রশংসায় শাহবাজ শরিফ

    পদ্মা সেতু উদ্বোধন: শেখ হাসিনার প্রশংসায় শাহবাজ শরিফ
    শাহবাজ শরিফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

    শেখ হাসিনাকে উদ্দেশ করে লেখা এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান। শুক্রবার পাকিস্তান হাইকমিশন থেকে বাংলাদেশের ভ্যারিফাইড টুইটার থেকে ওই শুভেচ্ছা বার্তা টুইট করা হয়। 

    শুভেচ্ছা বার্তায় পদ্মা সেতু বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির পর্যায়ে নিয়ে যেতে শেখ হাসিনার দৃঢ় সংকল্পের একটি প্রমাণ উল্লেখ করে শেখ হাসিনার প্রশংসাও করেন শাহবাজ শরিফ। বাংলাদেশের উন্নয়নযাত্রায় পদ্মা সেতুর উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন তিনি। 

    শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং বাংলাদেশের জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন শাহবাজ শরিফ।
     

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ