ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

গৃহহীনদের আশ্রয় দারিদ্র্য বিমোচনের সর্বোত্তম কৌশল : প্রধানমন্ত্রী

গৃহহীনদের আশ্রয় দারিদ্র্য বিমোচনের সর্বোত্তম কৌশল : প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

টেকসই ও প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে সমৃদ্ধ ভবিষ্যত গড়তে কমনওয়েলথকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহহীনদের আশ্রয় দেওয়া দারিদ্র্য বিমোচন এবং সুবিধাবঞ্চিত জনগণের জলবায়ু ক্ষতি হ্রাসের সর্বোত্তম কৌশল বলে মন্তব্য করেন তিনি।

সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এশিয়ার আঞ্চলিক কমনওয়েলথ সরকারপ্রধানদের গোলটেবিল সভায় (ভার্চ্যুয়াল) এ আহ্বান জানান শেখ হাসিনা।

রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে ওয়েলস চার্লসের প্রিন্স ফিলিপ আর্থার জর্জ এ সভা আহ্বান করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকসই ও প্রকৃতিভিত্তিক সমাধানের জন্য কমনওয়েলথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কমনওয়েলথ সদস্য দেশ এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে কপ-২৬ জলবায়ু সম্মেলন সামনে রেখে কয়েকটি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

কার্যকর ও দক্ষ উপায়ে আরও বেশি স্থিতিশীল এবং উন্নত সমৃদ্ধ জীবন গড়তে বিশ্বজুড়ে সবুজ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সার্কুলার অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন