ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ
  • ফের আফগানিস্তানে ভূমিকম্প, নিহত ৫

    ফের আফগানিস্তানে ভূমিকম্প, নিহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাত্র দুদিন আগে আফগানিস্তানের যে এলাকায় শক্তিশালী ভূমিকম্পে হাজারখানেক লোক প্রাণ হারিয়েছিলেন, ঠিক সেই এলাকার কাছেই আবারও ভূকম্পন আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত পাঁচ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা। খবর রয়টার্সের।

    শুক্রবার (২৪ জুন) আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন, সকালে পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশের গায়ান জেলায় আবারও ভূমিকম্প হয়েছে। প্রাথমিকভাবে এতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএসসি) তথ্যমতে, এদিন পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টার দিকে আঘাত হানে এ ভূকম্পন।

    এর আগে, গত বুধবার ভোররাতে মানুষজন ঘুমিয়ে থাকার সময় ওই এলাকায় আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার প্রবল ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের খোস্ত শহরে এবং কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে।

    শক্তিশালী ভূমিকম্পটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকতিকা প্রদেশ। সেখানে মারা গেছেন প্রায় এক হাজার মানুষ, আহত হয়েছেন অন্তত দেড় হাজার। ধ্বংস হয়ে গেছে তিন হাজারের বেশি ঘরবাড়ি।

    দুর্গম এলাকা হওয়ায় সেখানে উদ্ধার সরঞ্জাম পৌঁছানো ছিল বেশ দুরূহ। এ অবস্থায় হাত দিয়েই ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালান উদ্ধারকর্মীরা। এরই মধ্যে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে আফগান কর্তৃপক্ষ। তবে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ