ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ
  • স্ত্রীকে চুমু, স্বামীকে গণপিটুনি

    স্ত্রীকে চুমু, স্বামীকে গণপিটুনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তরপ্রদেশের সরযূ নদীতে গোসলের সময় স্ত্রীকে চুমু খেয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক ব্যক্তি। তাকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    ভিডিওতে দেখা যায়, চুমুর ঘটনার পর ওই ব্যক্তিকে তার স্ত্রীর কাছ থেকে টেনে দূরে নিয়ে যাওয়া হয়। এরপর বেশ কয়েকজন মিলে তাকে কিল, চড় ও লাথি মারতে থাকেন। এর মধ্যে একজনকে বলতে শোনা যায়, এ ধরনের অশ্লীলতা অযোধ্যায় সহ্য করা হবে না।

    ওই ব্যক্তিকে মারধরের সময় বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী। পরে তাদের দুজনকে মারধর করা হয়। উত্তেজিত জনতা ওই দম্পতিকে মারধর করতে করতেই নদীর তীরে ওঠায়।

    এই বিষয়ে অযোধ্যা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

    অযোধ্যা পুলিশের এক টুইটে বলা হয়, কোতোয়ালি থানার ইনচার্জকে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, সরযূ নদী হলো গঙ্গার সাতটি উপনদীর একটি। হিন্দুদের কাছে এটি পবিত্র নদী বলে বিবেচিত।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ