ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ২৮ মে ধীরগতি থাকবে ইন্টারনেট

    ২৮ মে ধীরগতি থাকবে ইন্টারনেট
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের ভূ-গর্ভস্থ  কেব্‌ল স্থানান্তরের কারণে ২৮ মে দুপুর দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা ইন্টারনেটে ধীর গতি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সাব-মেরিন  কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

     

    বিএসসিসিএল জানায়, কক্সবাজার সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়নকাজের জন্য ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্‌লের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত বর্তমান ভূগর্ভস্থ কেব্‌লের বিকল্প রুট হিসেবে নতুন একটি ভূগর্ভস্থ কেব্‌ল রুট স্থাপনের কাজ শেষ হয়েছে।

    সোমবার ( ২৪ মে) সংস্থাটির মহাব্যবস্থাপক ( চালনা ও রক্ষণাবেক্ষণ) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যেখানে আরো বলা হয়, উল্লেখিত সময়ে এসএমডব্লিউ-৪ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সকল সার্কিটসমূহ বন্ধ থাকবে।


    নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার কেব্‌লের সঙ্গে ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্‌লের সংযোগ দেওয়া হবে। এ ছাড়া ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্‌লের মাধ্যমে টার্মিনেটেড সার্কিটগুলো নতুন ভূগর্ভস্থ কেব্‌লে (বিচ ম্যানহোল থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন) স্থানান্তর করা হবে।

    তবে উক্ত সমূহে SEA-ME-WE-5 সাবমেরিন  কেব্‌ল ও ITC অপারেটর সমূহের সার্কিটগুলো চালু থাকবে। রক্ষণাবেক্ষণকালীন গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিএসসিসিএলের পক্ষ থেকে দু:খ প্রকাশ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ