ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন

    সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভূমি থেকে আকাশে নিক্ষেযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে।  রবিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। এতে বলা হয়, চীন যেমনটি প্রত্যাশা করেছিল তেমনই সফলতা এসেছে এই পরীক্ষায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার যে সফলতা অর্জিত হল তা নিতান্তই প্রতিরক্ষামূলক এবং কোনও দেশকে উদ্দেশ্য করে করা হয়নি।

    এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এবং ২০১৮ সালে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করেছিল বেইজিং।

    প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীন দেশটির সামরিক বাহিনীকে আধুনিকায়ন করছে। এর অংশ হিসেবে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হল। চীন এমন সব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে যা মহাকাশে অবস্থান করা কৃত্রিম উপগ্রহসহ পরমাণু শক্তি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকেও ধ্বংস করতে পারে।

    সাম্প্রতিক দিনগুলোতে চীন এবং পশ্চিমা বিশ্বের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। এই উত্তেজনার মধ্যে আমেরিকা দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ